Posts

সে অপেক্ষায় আছে

  সে অপেক্ষায় আছে রাণু শীল খুব তাড়াতাড়ি উঠছিলাম সিঁড়ি দিয়ে। আসতে বেশ দেরি হয়ে গেছে। তার মধ্যে দুটো ঢাউস ট্রলি। প্লাটফর্মে পা রাখতেই মধুর বচন কান জুড়িয়ে দিল। "কৃপয়া ধ্যান দেঁ, 11448 আপ শক্তিপুঞ্জ এক্সপ্রেস তিন বাজকর তেরা মিনিট পে, দো নম্বর প্লাটফর্ম পর আ রহে হ্যায়"।  সময় আর নম্বর মিলিয়ে  ট্রেন এসে গেল। এই মাঝের স্টেশনগুলোয় কোচ খুঁজে ওঠা বেশ ঝকমারি। কিন্তু দুর্গাপুরে খুব অসুবিধে হয় না। কোচটা আমার সামনে এসেই দাঁড়িয়ে গেল। দরজায় এক সুন্দরীকে দেখে আমি মহানন্দে ঝাঁকুনি দিয়ে ট্রলি দুটোকে তুলে, নিজেও উঠে পড়লাম, স্মার্টলি। সুন্দরী সরে গিয়ে  পথ করে দিলেন। আমি  ঘাড় ঝাঁকিয়ে "থ‍্যাঙ্কস্" বলতে গিয়ে  দেখলাম  উনি উল্টো দিকে তাকিয়ে  আছেন। তা যাগ্গে! আমার আপার বার্থ। বরাবর‌ই নিচে থাকাই পছন্দ আমার। কী…আর…করা…যাবে ভেবে ট্রলিদুটো নিচে ঢুকিয়ে বসেছি। চোখ গেল সামনের সিটে। এক ভদ্রলোক চোখ বন্ধ করে বাবু হয়ে বসে আছেন। ট্রেন ছেড়ে দিল। এসব স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় না। দু'মিনিটের মধ্যেই বেশকিছু প্যাসেঞ্জার উঠলেন। ভদ্রলোক গুনগুন করছেন। "ইফ ইউ মিস দ্য ট্রেন আই এ্যাম...

উল্কা

 #উল্কা>>>>>>>>> #রাণুশীল>>>>>>>>>> সেদিন  সকালে খবরটা পাওয়া মাত্র ফোন করলাম  স্বাতীদিকে---কিরে শুনেছিস তো! তোরা বাড়িতে থাকবি তো! আজ তোদের বাড়ি থাকবো।                    উল্টো দিক থেকে ভেসে এলো, স্বাতীর ব্যাস্ত কন্ঠ,----- তা তো থাকবি, বলে বলে তো আনা যায় না। তবু উল্কা বৃষ্টির কল্যানে আসবি।চলে আয়,  আর শঙ্খ,কি কি খাবি বল তো !           ********************                আকাশে নাকি আজ রাতে  দেখা যাবে উল্কা বৃষ্টি। যখন কার কথা বলছি তখন ও ফ্ল্যাটবাড়ির স্পর্ধা  আকাশ ছোঁয়নি। স্বাতীদির ছাদ থেকে আকাশটা অবারিত। চোখ বাধা পায়না কোথাও।                বিকেল নাগাদ মোটর সাইকেল নিয়ে  হাজির  হলাম। যাওয়া মাত্রই অভ্যর্থনা জানাল ওদের আদরের ভৌ নাদুস। ওকে আমি একটু এড়িয়ে চলি।                         ...

করাঘাত

  #করাঘাত  #রাণুশীল ডিনার  করে বারান্দায় একটু বসেন সুবিনয়। বসেছিলেন সেদিনও। একটু তাড়াতাড়ি  খান তিনি। অনেক দিনের অভ‍্যাস। হঠাৎ  কিসের আওয়াজে কেঁপে উঠলেন। ঐ আবার !! কদিন ধরে রহস্যময়  করাঘাত  আতঙ্কিত করে তুলেছে তাকে। সুবিনয় উঠে  দরজাটা ফাঁক করে দেখে এলেন বাইরেটা। কেউ কোত্থাও নেই। অথচ স্পষ্ট "ঠক্ ঠক্" শব্দ... একটা অজানা  ভয় ঘিরে ধরলো তাকে। ভয়টা অজানা! তাই হয়তো হাড় হিম করে দিচ্ছে।            কি--যে করবেন!! ভেবে পান না সুবিনয়, মাঝে মাঝেই ঐ করাঘাত।  আসেপাশের  বাড়ি থেকে আসার কোনোও সম্ভবনা নেই। কারণ আরতি নির্জনতা আর বাগান  ভালবাসতো বলে, শহরের একেবারে  শেষে, অনেকটা জায়গা  নিয়ে এ বাড়িটা করেছিলেন। আজ বহু বছরের বাস এখানে। কক্ষনো শোনেননি কিছু।  একটাই রক্ষা! যে বেশি রাতে কোনো দিনও হয়নি। হলে যে কী হবে!! ছোটো থেকেই  আবার  তার ভূতে একটু ভয় আছে। শোবার  আগে ভালো  করে চারিদিক দেখে নিলেন। বড়ো দেওয়াল ঘড়িটার কাঁটা দুটো একবার  মিলিয়ে নিলেন, মোবাইল  থেকে। ওঃ এই একটা যন্তর বাবা! খ...

বৃষ্টি এলো

  #বৃষ্টি_এলো #রাণুশীল প্রায় চলন্ত বাসে উঠে পড়লো শঙ্কর। বেশি ভিড় নেই আজ। গরমটা খুব পড়েছে, এ বছর। একেবারে পিছনের সিটে বসা মহিলার দিকে চোখ চলে গেল। একভাবে জানলার দিকে মুখ করে বসে আছেন। বোঝা যাচ্ছে, দেহটা এখানে থাকলেও মনটা নেই। এরকম মানুষই তো চাই ওর।              একটা সিট ফাঁকা হতেই বসে পড়লো। ও সচরাচর বসেনা। পাশের সিটে লোক থাকলে তো নয়ই। আজ বসলো।পা টা মুচকেছে। ব্যথাও করছে একটু। যদিও ওদের প্রফেশনে এসব ব্যথাট্যাথা পাত্তা দিলে চলেনা। শঙ্কর এবার ভালোভাবে লক্ষ্য করলো মহিলাকে।                দামী শার্ট আর ফরম্যাল প্যান্ট পরা, বয়স সাঁইত্রিশ-আটত্রিশ হবে বলে মনে হলো। ব্যাগটা কোলের ওপর রাখা। ওটাও বেশ দামী। কিন্তু সাধারণতঃ এই ধরনের ব্যাগ নিয়ে অফিসে যায় না কেউ। এঁরা বাসে ওঠেন না। নিশ্চয়ই কোনোও সমস্যায় আছেন। কোনোও প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সম্ভবতঃ। কিন্তু গলায় কোনো আই কার্ড নেই। তার মানে সরাসরি অফিস থেকে নাও ফিরতে পারেন। অথচ আজ বৃহস্পতিবার। শঙ্কর ওর সস্তা ডিজিটাল ঘড়িতে দেখলো, আটটা বেজে তিরিশ। ওর অভিজ্ঞতা থে...