Posts

Showing posts from December, 2021

উল্কা

 #উল্কা>>>>>>>>> #রাণুশীল>>>>>>>>>> সেদিন  সকালে খবরটা পাওয়া মাত্র ফোন করলাম  স্বাতীদিকে---কিরে শুনেছিস তো! তোরা বাড়িতে থাকবি তো! আজ তোদের বাড়ি থাকবো।                    উল্টো দিক থেকে ভেসে এলো, স্বাতীর ব্যাস্ত কন্ঠ,----- তা তো থাকবি, বলে বলে তো আনা যায় না। তবু উল্কা বৃষ্টির কল্যানে আসবি।চলে আয়,  আর শঙ্খ,কি কি খাবি বল তো !           ********************                আকাশে নাকি আজ রাতে  দেখা যাবে উল্কা বৃষ্টি। যখন কার কথা বলছি তখন ও ফ্ল্যাটবাড়ির স্পর্ধা  আকাশ ছোঁয়নি। স্বাতীদির ছাদ থেকে আকাশটা অবারিত। চোখ বাধা পায়না কোথাও।                বিকেল নাগাদ মোটর সাইকেল নিয়ে  হাজির  হলাম। যাওয়া মাত্রই অভ্যর্থনা জানাল ওদের আদরের ভৌ নাদুস। ওকে আমি একটু এড়িয়ে চলি।                         ...

করাঘাত

  #করাঘাত  #রাণুশীল ডিনার  করে বারান্দায় একটু বসেন সুবিনয়। বসেছিলেন সেদিনও। একটু তাড়াতাড়ি  খান তিনি। অনেক দিনের অভ‍্যাস। হঠাৎ  কিসের আওয়াজে কেঁপে উঠলেন। ঐ আবার !! কদিন ধরে রহস্যময়  করাঘাত  আতঙ্কিত করে তুলেছে তাকে। সুবিনয় উঠে  দরজাটা ফাঁক করে দেখে এলেন বাইরেটা। কেউ কোত্থাও নেই। অথচ স্পষ্ট "ঠক্ ঠক্" শব্দ... একটা অজানা  ভয় ঘিরে ধরলো তাকে। ভয়টা অজানা! তাই হয়তো হাড় হিম করে দিচ্ছে।            কি--যে করবেন!! ভেবে পান না সুবিনয়, মাঝে মাঝেই ঐ করাঘাত।  আসেপাশের  বাড়ি থেকে আসার কোনোও সম্ভবনা নেই। কারণ আরতি নির্জনতা আর বাগান  ভালবাসতো বলে, শহরের একেবারে  শেষে, অনেকটা জায়গা  নিয়ে এ বাড়িটা করেছিলেন। আজ বহু বছরের বাস এখানে। কক্ষনো শোনেননি কিছু।  একটাই রক্ষা! যে বেশি রাতে কোনো দিনও হয়নি। হলে যে কী হবে!! ছোটো থেকেই  আবার  তার ভূতে একটু ভয় আছে। শোবার  আগে ভালো  করে চারিদিক দেখে নিলেন। বড়ো দেওয়াল ঘড়িটার কাঁটা দুটো একবার  মিলিয়ে নিলেন, মোবাইল  থেকে। ওঃ এই একটা যন্তর বাবা! খ...

বৃষ্টি এলো

  #বৃষ্টি_এলো #রাণুশীল প্রায় চলন্ত বাসে উঠে পড়লো শঙ্কর। বেশি ভিড় নেই আজ। গরমটা খুব পড়েছে, এ বছর। একেবারে পিছনের সিটে বসা মহিলার দিকে চোখ চলে গেল। একভাবে জানলার দিকে মুখ করে বসে আছেন। বোঝা যাচ্ছে, দেহটা এখানে থাকলেও মনটা নেই। এরকম মানুষই তো চাই ওর।              একটা সিট ফাঁকা হতেই বসে পড়লো। ও সচরাচর বসেনা। পাশের সিটে লোক থাকলে তো নয়ই। আজ বসলো।পা টা মুচকেছে। ব্যথাও করছে একটু। যদিও ওদের প্রফেশনে এসব ব্যথাট্যাথা পাত্তা দিলে চলেনা। শঙ্কর এবার ভালোভাবে লক্ষ্য করলো মহিলাকে।                দামী শার্ট আর ফরম্যাল প্যান্ট পরা, বয়স সাঁইত্রিশ-আটত্রিশ হবে বলে মনে হলো। ব্যাগটা কোলের ওপর রাখা। ওটাও বেশ দামী। কিন্তু সাধারণতঃ এই ধরনের ব্যাগ নিয়ে অফিসে যায় না কেউ। এঁরা বাসে ওঠেন না। নিশ্চয়ই কোনোও সমস্যায় আছেন। কোনোও প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সম্ভবতঃ। কিন্তু গলায় কোনো আই কার্ড নেই। তার মানে সরাসরি অফিস থেকে নাও ফিরতে পারেন। অথচ আজ বৃহস্পতিবার। শঙ্কর ওর সস্তা ডিজিটাল ঘড়িতে দেখলো, আটটা বেজে তিরিশ। ওর অভিজ্ঞতা থে...

অন্যভুবন

  #অন্য_ভুবন #রাণুশীল ঘুম ভেঙে, নীলাদ্রী চক্রবর্তী বিছানায় উঠে বসলো। চারিদিক তখন নিঃশব্দ। দেখলো ঘরটা একটু ভালো করে, ওর পরিচিত ঘর নয় এটা। একটা আবছা আলোয় ছেয়ে আছে জায়গাটা। ধোঁয়া ধোঁয়া একটা জগৎ যেন...  একটু ভালো  করে দেখার জন্য জানলা খুঁজতে গিয়ে দেখে, জানলা নেই। আরোও একটু দেখে, বুঝতে পারল, দরজাও নেই! এই অস্বচ্ছ ঘেরা ঘেরা ব‍্যাপারটাই দেওয়াল? পায়ের নিচে তাকিয়ে  ছাঁৎ করে উঠল বুকটা...ওর ঘরটা ঝুলে আছে শূন্যে। ও অবাক হয়ে চেয়ে থাকে। পায়ের তলার স্বচ্ছ দেওয়াল ভেদ করে দেখা যাচ্ছে রাস্তা। আলোকিত। তবে স্ট্রিটলাইট নেই। যেন অন্যকোনো চাঁদ অলক্ষ্যে থেকে আলো ছড়াচ্ছে। ও বুঝতে পারছে না ব্যাপারটা, স্বপ্ন নাকি? একটা ছাতার বাঁটের সঙ্গে লাগানো চেয়ারে বসে একটা অদ্ভুত পোশাকের মেয়ে এসে ওর ঘরের অদৃশ্য দরজা দিয়ে ঢুকলো। বললো, ------"প্রস্তুত হও কবি,যেতে হবে"------ নীলাদ্রী অবাক হলো খুব। ও কবিতা লেখে ঠিকই কিন্তু---একে তো কখনও দেখেনি! কিছুটা ঘোরের মধ্যেই ও মেয়েটার সাথে আর একটা চেয়ারে বসলো। উড়ে চলল, চেয়ার। একটা পাহাড়ের মাথায় সুদৃশ্য প্রসাদে এলো। এটাও বেশ স্বচ্ছ, খানিকটা ঘোলাটে গোলাপী রঙের। অনেক মানুষ ...