সে অপেক্ষায় আছে
সে অপেক্ষায় আছে রাণু শীল খুব তাড়াতাড়ি উঠছিলাম সিঁড়ি দিয়ে। আসতে বেশ দেরি হয়ে গেছে। তার মধ্যে দুটো ঢাউস ট্রলি। প্লাটফর্মে পা রাখতেই মধুর বচন কান জুড়িয়ে দিল। "কৃপয়া ধ্যান দেঁ, 11448 আপ শক্তিপুঞ্জ এক্সপ্রেস তিন বাজকর তেরা মিনিট পে, দো নম্বর প্লাটফর্ম পর আ রহে হ্যায়"। সময় আর নম্বর মিলিয়ে ট্রেন এসে গেল। এই মাঝের স্টেশনগুলোয় কোচ খুঁজে ওঠা বেশ ঝকমারি। কিন্তু দুর্গাপুরে খুব অসুবিধে হয় না। কোচটা আমার সামনে এসেই দাঁড়িয়ে গেল। দরজায় এক সুন্দরীকে দেখে আমি মহানন্দে ঝাঁকুনি দিয়ে ট্রলি দুটোকে তুলে, নিজেও উঠে পড়লাম, স্মার্টলি। সুন্দরী সরে গিয়ে পথ করে দিলেন। আমি ঘাড় ঝাঁকিয়ে "থ্যাঙ্কস্" বলতে গিয়ে দেখলাম উনি উল্টো দিকে তাকিয়ে আছেন। তা যাগ্গে! আমার আপার বার্থ। বরাবরই নিচে থাকাই পছন্দ আমার। কী…আর…করা…যাবে ভেবে ট্রলিদুটো নিচে ঢুকিয়ে বসেছি। চোখ গেল সামনের সিটে। এক ভদ্রলোক চোখ বন্ধ করে বাবু হয়ে বসে আছেন। ট্রেন ছেড়ে দিল। এসব স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় না। দু'মিনিটের মধ্যেই বেশকিছু প্যাসেঞ্জার উঠলেন। ভদ্রলোক গুনগুন করছেন। "ইফ ইউ মিস দ্য ট্রেন আই এ্যাম...